দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ২৩:৩০আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২৩:৩০

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৯ জুলাই (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু; ট্রাম্পের হামলা স্থগিতের পরই মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; হরমুজের যৌথ নিয়ন্ত্রণের ওমানি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের; বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে প্রশ্ন তুললো হিউম্যান রাইটস ওয়াচ; টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড; ইরানি জাহাজে কেন হামলা চালালো ইউক্রেন- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তার ‘চমৎকার’ বৈঠক হয়েছে। ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরুর পর এটি ছিল দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। একই সঙ্গে দুই নেতার সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমানোরও সুযোগ তৈরি হয় এই বৈঠকে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

 

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মঙ্গলবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘটনাকে একটি ‘অপ্রত্যাশিত আক্রমণের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস  এ খবর জানিয়েছে।

 

হরমুজ প্রণালির ওপর ওমানের অর্ধেক যৌথ নিয়ন্ত্রণের একটি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওমানের দেওয়া এই প্রস্তাব ইরান খারিজ করে দেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

 

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা পরিচালনার ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, তদন্ত ও বিচারপ্রক্রিয়ার বিভিন্ন ঘাটতি ন্যায়বিচার ও আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাস ২৪ ঘণ্টারও বেশি সময় আকাশে থেকে ইতিহাসের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার দাবি করেছে। এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ ২৪ ঘণ্টার বেশি সময় আকাশে থাকার পর ফ্রান্সের তুলুজে অবতরণ করেছে। দীর্ঘদিন ধরে বিলম্বিত ‘প্রজেক্ট সানরাইজ’-এর জন্য এটিকে বড় একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

 

কাস্পিয়ান সাগরে শনিবার একটি ইরানি জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার পর তেহরানের কঠোর প্রতিক্রিয়া উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে চরম অবনতির ইঙ্গিত দিচ্ছে। বিগত ছয় বছর ধরে দুই দেশের মধ্যকার সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, এই ঘটনার পর তা এক বিপজ্জনক ও সংঘাতময় নতুন ধাপে গিয়ে পৌঁছেছে।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ব্যারিকেড ভেঙে ভোপালে ২০০০ কৃষক, যোগ দিলো জেন-জিরাও
সর্বশেষ খবর
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি
এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?