বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩১ জুলাই (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ; জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন; অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের; বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত; ২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস; ইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি বহুজাতিক সমুদ্র প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। এ জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ যুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এই জোটের মূল লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর (রেড সি) এবং গালফ অব এডেনে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোর নিরাপত্তা জোরদারেও সদস্য দেশগুলো একসঙ্গে কাজ করবে।
ওজন কমানোর ওষুধ ওজেম্পিক বা মনজারোর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে এক অদ্ভুত ও বিতর্কিত কসমেটিক চিকিৎসার চহিদা আকাশচুম্বী হয়ে উঠেছে, যার নাম ক্যাডাভার ফ্যাট ইনজেকশন বা মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন।
গাজায় হামাসসহ অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীকে পর্যায়ক্রমে নিরস্ত্র করতে মধ্যস্থতাকারী ও হামাস নেতাদের আলোচনায় একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হামাসের এক কর্মকর্তা এটিকে কেবল একটি ‘খসড়া চুক্তি’ বলে বর্ণনা করেছেন এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে কি না, তা নিয়ে ইসরায়েল ঘোর সংশয়ে রয়েছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা থেকে পাওয়া আবেদনটি ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে’ বলে ভারতীয় একটি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের ভূখণ্ড সেউতায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্র পার হওয়ার চেষ্টার সময় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তিনি পরিস্থিতিকে অসহনীয় বর্ণনা করে বলেন, নতুন আসা ব্যক্তিদের সংখ্যা শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান।
গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনও অবস্থাতেই অস্ত্র সমর্পণের পথে হাঁটবে না ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা গাজী হামাদ স্পষ্টভাবে জানিয়েছেন, অস্ত্র নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনও ভূমিকা থাকবে না। বরং ফিলিস্তিনি জাতীয় কমিটি এই প্রক্রিয়া পরিচালনা করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু তা গড়িয়ে ষষ্ঠ মাসে প্রবেশ করা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবার আরও ভয়াবহ রূপ নিচ্ছে। আগের অবস্থান বদলে নিজেদের আরও আক্রমণাত্মক প্রমাণ করে এখন থেকে ‘আগে হামলা চালানোর’ নীতি বেছে নিয়েছে ইরান।

জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
ইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে





