বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৩ সেপ্টেম্বর (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস; ২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ; ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত; নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস; পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০; হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সোমবার: পেজেশকিয়ান; হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষা এবং বাণিজ্য সচল রাখতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে ব্রিকস ভুক্ত দেশগুলো। ভারতে অনুষ্ঠিত নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা সাগরে অন্তত ২৪০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানে যাওয়ার পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার রুশ বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অচল হয়ে পড়লেও জাতিসংঘ ভেঙে পড়েনি বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতিয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গজুড়ে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান পর্যালোচনা শেষে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে সোমবার ওমানের রাজধানী মাসকাটে চুক্তি সই হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও জানানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারের বরাদ দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় কয়েক দিনের মধ্যে দেশটির রপ্তানির জন্য মজুত তেল ফুরিয়ে যেতে পারে। পাইপলাইনটি দ্রুত চালু করা না গেলে বিশ্ববাজারে দৈনিক ৪০ লাখ ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ কমে যেতে পারে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ৯, আহত অর্ধশত
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি সোমবার: পেজেশকিয়ান
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ






