বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
সৌদি আরবে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আরামকোর প্রধান ভবনে আগুন; ২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর; একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম; ক্যানসারে আক্রান্ত পোপ লিও; ‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী’, প্রথম ব্রিফিংয়েই বিব্রত ট্রাম্পের প্রেস সচিব; মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি; চীনা যন্ত্রাংশে হুথিদের নতুন ক্ষেপণাস্ত্র, নিশানায় ইসরায়েল ও সৌদি; এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা; সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র প্রধান কার্যালয়ের একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে ‘সীমিত আকারে’ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গভীর রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার প্রতিক্রিয়া জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্ট, বিশ্বমানের অ্যাকুয়া পার্ক, স্পা এবং প্রায় ২০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এক রাজকীয় নগরী, নাম তার বুর্জ আল বাবাইস। কিন্তু বিশাল সম্ভাবনা আর জাঁকজমক নিয়ে শুরু হওয়া সেই ফ্রাঙ্কো-ইউরোপীয় স্থাপত্যের ড্রিম প্রজেক্টটি এখন চরম অনিশ্চয়তায় স্থবির হয়ে এক নির্জন ভৌতিক শহরে রূপ নিয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে চলমান সংঘাতে সরবরাহ ঝুঁকির হিসাব-নিকাশ এবং অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল আমদানির সম্ভাবনার প্রভাবে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও। মঙ্গলবার তার ডান ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান। ৭১ বছর বয়সী পোপের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যগত ধাক্কা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনেই এক অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার চার সন্তানকে সামলানোর পাশাপাশি এই কঠিন দায়িত্ব কীভাবে পালন করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভুলবশত নিজের বস ট্রাম্পকে ‘স্বামী’ হিসেবে সম্বোধন করে বসেন তিনি।
ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ফেসবুকে মন্তব্য করায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান হিন্দু অভিবাসী শ্রমিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। কলম্বোর নিরবচ্ছিন্ন কূটনৈতিক ও আইনি প্রচেষ্টার পর এই সাফল্য এলো। বুধবার (১৪ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশটির সংবাদমাধ্যম নিউজওয়্যার। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি সুপ্রিম কোর্ট এই মৃত্যুদণ্ড বাতিল করে।
চীন থেকে সরবরাহ করা যন্ত্রাংশ ব্যবহার করে উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের তৈরি খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের আদলে এই অস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। এটি তৈরি করা সম্ভব হলে ইসরায়েল ও সৌদি আরবকে লক্ষ্যবস্তুতে পরিণত করা যাবে। ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’-এর একটি প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
চীনের রেড আর্মির সেই মহান লং মার্চের সময় অবর্ণনীয় কষ্ট ও ক্লান্তিতেও অকুতোভয় সৈন্যদের সেই চেতনা আজও মানুষকে অনুপ্রাণিত করে। এ কথা বলেছেন চিয়াচিনশান গ্রামের চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) শাখার উপ-সম্পাদক ওয়াং কুওখাং। স্থানীয় বাসিন্দাদের কল্যাণে নিজের সাধ্যমতো কাজ করতে চান বলেও জানান তিনি।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনকে সামনে রেখে ইরান কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে কোনও সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পদক্ষেপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের সম্ভাবনা আরও জোরালো হতে পারে বলে জানিয়েছে একটি ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তবে গত ৪৮ ঘণ্টার পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, সম্প্রতি আলোচনায় থাকা ইরানের চেয়ে এখন ইয়েমেনে হামলার পক্ষেই বেশি ঝুঁকছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর এ খবর জানিয়েছে।
সৌদি আরবে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, আরামকোর প্রধান ভবনে আগুন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
ক্যানসারে আক্রান্ত পোপ লিও
‘আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী’, প্রথম ব্রিফিংয়েই বিব্রত ট্রাম্পের প্রেস সচিব
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
চীনা যন্ত্রাংশে হুথিদের নতুন ক্ষেপণাস্ত্র, নিশানায় ইসরায়েল ও সৌদি
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
সৌদি আরবকে খুশি করতে ভোটের আগে ইয়েমেনে হামলার কথা ভাবছেন নেতানিয়াহু