কাবুলে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮, আহত তিন শতাধিক

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৮:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:৫৩
image

আফগানিস্তানের কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। হামলায় অন্তত ৩২৯ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

এরইমধ্যে সশস্ত্র গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। গত সপ্তাহে তালেবানের পক্ষ থেকে ‘বসন্তকালীন অভিযানের’ ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাবুল প্রতিনিধি কায়েস আজিমি জানান, মঙ্গলবার সকালে সবাই যখন কাজে ব্যস্ত ঠিক সে সময়ই বোমা হামলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনের কাছে একটি সেনা বহরকে লক্ষ্য করে গাড়িভর্তি বোমাগুলো বিস্ফোরণ করেন এক আত্মঘাতী। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়

বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় হামলাকারীদের। তবে কর্তৃপক্ষ বন্দুকযুদ্ধ অবসানের কথা নিশ্চিত করেছে।  

আরও পড়ুন: আরও ২০০ মিলিয়ন পেসো ফেরত দিলেন সেই ক্যাসিনো ব্যবসায়ী

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন সেনা ও পুলিশ সদস্যও রয়েছেন। তবে নিহতদের বেশিরভাগই বেসামরিক আফগান।

নিরাপত্তাবাহিনীর কড়া নজরদারি

এদিকে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে দাবি করেন, ‘বিস্ফোরণের কারণে সরকারের ব্যাপক ক্ষতিসাধন করা সম্ভব হয়েছে।’

আরও পড়ুন: তেলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওপেক বৈঠক

হামলার নিন্দা জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের