অস্ট্রেলিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৮:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:২৬
image

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ জুলাই।

সোমবার (১৮ এপ্রিল) অস্ট্রেলীয় পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সরকারের প্রস্তাবিত কয়েকটি আইন খারিজ করা হয়। এ নিয়ে দ্বিতীয় বার এমনটি ঘটলো। এর পরদিনই টার্নবুল এক সংবাদ সম্মেলনে আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, ৩ মে বাজেট পাস হওয়ার পর গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করবেন তিনি।

আরও পড়ুন: আরও ২০০ মিলিয়ন পেসো ফেরত দিলেন সেই ক্যাসিনো ব্যবসায়ী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস-এ পাস হওয়া আইন সিনেটে দুইবার আটকে গেলে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের বিধান রয়েছে।

আরও পড়ুন: তেলের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ওপেক বৈঠক

পেশায় আইনজীবী টার্নবুল তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। মাইনিং বা খনিজ সম্পদ উত্তোলনকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার অর্থনীতিকে নতুন দিক নির্দেশনা দেওয়ার দাবি করেন তিনি। এর বিপরীতে, লেবার পার্টির প্রচারণায় প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্য, শিক্ষাকে কেন্দ্র করে জাতি গঠনের প্রশ্নটি।

আরও পড়ুন: আরসিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিলিপাইন!

ধারণা করা হচ্ছে, টার্নবুলের জনপ্রিয়তা সত্ত্বেও আগামী নির্বাচনে লেবার পার্টি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। নির্বাচনে জয়ের জন্য তাদের দরকার আরও ২১টি আসন এবং ৪ দশমিক ৩ শতাংশ ভোট। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
উষ্ণতার নতুন রেকর্ড, যৌথভাবে সবচেয়ে গরম মাস আগস্ট
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি