দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১০:২৫ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:২৫

ইরান যুদ্ধ বন্ধের প্রত্যাশা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে অব্যাহত হামলার উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২.২০ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬.৫৩ ডলার হয়।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র নতুন তথ্যে দেখা গেছে, অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ৩৭টি জাহাজে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরেও এ পর্যন্ত ১০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ওমানের উপকূলে তেলের ট্যাঙ্কারে আগুন এবং সাগরে মাইন বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইউকেএমটিও ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

এলএসইজি বিশ্লেষকরা ১০ নভেম্বরের এক নোটে বলেছেন, এমনকি কোনও সমঝোতা হলেও এ জলসীমায় যান চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করবে মাইন অপসারণ, বিমার খরচ এবং জাহাজ মালিকদের ঝুঁকি নেওয়ার ওপর।

এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত ৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ থেকে রাশিয়ার তেল শোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যেই যুদ্ধ বিরতির লক্ষ্যে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা প্রথমবার আলোচনায় বসেছেন।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ঐক্যবদ্ধ সরকারের দাবি নেতানিয়াহুর, ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপূর্ণ’ বলে কটাক্ষ বিরোধীদের
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
সর্বশেষ খবর
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
নিরাপদ বাংলাদেশই এখন সবচেয়ে বড় স্বপ্ন: নুরুল হাসান সোহান
নিরাপদ বাংলাদেশই এখন সবচেয়ে বড় স্বপ্ন: নুরুল হাসান সোহান
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’