ত্রিশ বছর পর পারমাণবিক দুর্ঘটনায় বিধ্বস্ত চেরনোবিল (দেখুন ছবিতে)

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২২:১৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২২:৩২
image

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনার ত্রিশ বছর পর আজও পুরো এলাকাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সম্প্রতি ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই সাবেক কর্মীকে সঙ্গে নিয়ে ওই পরিত্যাক্ত এলাকায় গিয়ে ছবি তুলেন ফটোগ্রাফার জার্জি ওয়েরজবিকি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-তে কয়েকটি ছবি প্রকাশিত হয়। ছবিগুলোতে মানুষজন ওই এলাকাটি ছেড়ে আসার সময়কার স্মৃতিচিহ্ন ফুটে ওঠে। একটি ছবিতে দেখা যায়, এখনও সেখানে তেজস্ক্রিয়তা বিদ্যমান।

  পুতুলগুলোর মতোই পরিত্যক্ত আজ চেরনোবিল

নিজেদের ঘরবাড়ি ফেলে চলে আসতে হয় অধিবাসীদের

১৯৮৬ সালের ২৬ এপ্রিল স্থানীয় সময় রাত ১টা ২৩ মিনিটে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেন ও বেলারুশ সীমান্তে অবস্থিত পরমাণু কেন্দ্রটির চতুর্থ রিয়্যাক্টর থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। পারমাণবিক কেন্দ্রে লাগা আগুন ১০ দিন ধরে জ্বলে। এ সময়ে বিপুল পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ইউক্রেন, বেলারুশ এবং রাশিয়ায়। এখনও ওই পারমাণবিক কেন্দ্রের ১৯ কিলোমিটারের মধ্যে কারও প্রবেশের অনুমতি নেই।

আরও পড়ুন: মার্কিন জোটের বিমান হামলায় চারমাসে নিহত মাত্র ২০ বেসামরিক ব্যক্তি!

  দুর্ঘটনায় আক্রান্ত মানুষ ও প্রকৃতি

প্রিপিয়াতের সর্বোচ্চ ১৫ তলার দালানটিতে ওঠে তোলা শহরটির ছবি

দুর্ঘটনার সময় চেরনোবিলে প্রায় ১৪ হাজার মানুষের বসতি ছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ৪ জন কর্মী মারা যান। পরবর্তীতে ২৩৭ জন মানুষ তেজস্ক্রিয়তার ফলে অসুস্থ হয়ে পড়েন এবং প্রথম তিন মাসে ৩১ জন মৃত্যুবরণ করেন, যাদের অধিকাংশই ছিলেন উদ্ধারকর্মী।

 আরও পড়ুন: আইএসের কারারক্ষী ছিলেন ব্রাসেলসের হামলাকারী!

বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন বলতে গেলে কেউ বাস করেন না।

  প্রিপিয়াতের কিন্ডারগার্টেন

তেজস্ক্রিয়তার মাত্রা এখনও প্রায় ২০ গুন বেশি

 কোনও কোনও জায়গায় তেজস্ক্রিয়তার মাত্রা ২১৪.২ মাইক্রোসিভার্টস প্রতিঘন্টা। যা গ্রহণযোগ্য মাত্রার বহুগুন বেশি।

আরও পড়ুন: জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও!

  ১৯৭০ সালে প্রতিষ্ঠিত প্রিপিয়াত নামক সোভিয়েত শহরটি এখন এক ভুতুরে নগরী

চেরনোবিলের অদূরে একটি গ্রীষ্মকালীন ঘর

প্রিপিয়াতের সর্বোচ্চ ১৫ তলার দালানটি থেকে ওঠে তোলা শহরটির ছবি

প্রিপিয়াতে এক সময় ৫০ হাজার মানুষের আবাস ছিল। দুর্ঘটনার একদিন পরই তা খালি করা হয়।

  প্রিপিয়াতের এক পরিত্যক্ত ফ্ল্যাটে পড়ে আছে ভ্লাদিমির লেনিনের একটি সাদা-কালো ছবি

পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত যানবাহন

পারমাণবিক কেন্দ্রের শ্রমিকদের ব্যবহৃত মাস্ক

২৭ এপ্রিল ১৯৮৬ থেকে প্রিপিয়াত শহরটি কারো ছোঁয়া পায়নি

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের