আইএসের কারারক্ষী ছিলেন ব্রাসেলসের হামলাকারী!

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ২০:১২আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২০:১৭
image

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া এক আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করতে সমর্থ হয়েছেন সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন ইসলামিক স্টেট- আইএসের হাতে বন্দি থাকা দুই সাংবাদিক। ওই সাংবাদিকদের জন্য নিয়োগকৃত অ্যাটর্নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন শনাক্তকৃত ব্যক্তির নাম নাজিম লাকরাওই। তিনি আইএসের কারারক্ষী হয়ে কাজ করতেন।

আরও পড়ুন: মার্কিন জোটের বিমান হামলায় চারমাসে নিহত মাত্র ২০ বেসামরিক ব্যক্তি!

ফরাসি সাংবাদিকদের ওই অ্যাটর্নি জানিয়েছেন, ২০১৩ সালে আইএস-এর হাতে বন্দী ফরাসি সাংবাদিকদের যেখানে আটকে রাখা হয়েছিল, ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলাকারী নাজিম লাকরাওই সেখানে কারারক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। বিমানবন্দরে চালানো ওই বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছিলেন।  

আরও পড়ুন: ইরানের জব্দকৃত ২ বিলিয়ন ডলার পাচ্ছেন ১৯৮৩ সালে নিহত মার্কিন সেনারা

ব্রাসেলস বিমানবন্দরে দুই হামলাকারীর একজন নাজিম লাকরাওই-২

২০১৪ সালের এপ্রিলে আইএস-এর কাছ থেকে ছাড়া পাওয়া চার সাংবাদিকের মধ্যে ওই দুই জনের আইনজীবী মেরি-লরা ইনগোফ বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, তিনিই (নাজিম) আমার মক্কেলদের কারারক্ষী ছিলেন।’ তিনি ফরাসি সংবাদমাধ্যমকে আরও জানান, তার এক মক্কেল নিকোলাস হেনিন গত মাসে ওই হামলাকারীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছেন।

আরও পড়ুন: জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও!

উল্লেখ্য, চলতি মাসের ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দরে নাজিম লাকরাওই এবং ইব্রাহিম এল-বাকরাওই আত্মঘাতী বোমা হামলা চালান। অপরদিকে, মায়েলবিক মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী বোমা হামলা চালান ইব্রাহিমের ভাই খালিদ এল-বাকরাওই। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন নিহত হন। আহত হন দুই শতাধিক। হামলার দায় স্বীকার করে অনলাইনে দেওয়া বিবৃতিতে ইসলামিক স্টেট (আইএস) আরও ভয়াবহ হামলা আসছে বলে হুমকিও দিয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
সর্বশেষ খবর
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত