রিও অলিম্পিক

ইসরায়েলির সঙ্গে করমর্দন না করায় ফেরত পাঠানো হলো মিসরীয়কে

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ০৯:৫৬আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১০:২৮

ইসরায়েলির সঙ্গে করমর্দন না করায় ফেরত পাঠানো হলো মিসরীয়কে মিসরীয় জুডোকা ইসলাম এল শেহাবিকে ব্রাজিলে রিও অলিম্পিক থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের প্রতিযোগীর সঙ্গে করমর্দন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিষয়টি জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এল শেহাবিকে মিসরে পাঠিয়েছে তার টিম। শুক্রবার তিনি লড়াইয়ে হেরেছেন। ইসরায়েলের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন না করায় অলিম্পিক কমিটির পক্ষ থেকে তাকে ভর্ৎসনাও করা হয়েছে।

এল শেহাবি জানান, তিনি একজন ইসরায়েলির সঙ্গে করমর্দন করবেন না। জুডোর নিয়ম অনুসারে এটা করতে তিনি বাধ্য নন। কিন্তু অলিম্পিক কমিটির দাবি, তার আচরণ নিয়ম, অলিম্পিকের চেতনা ও সুন্দর খেলার নিয়মবিরোধী।

অলিম্পিক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সব দেশের অ্যাথলেটদের সম্মান করেন। শুক্রবার জুডো ম্যাচের শেষের দিকে শেহাবির আচরণ ছিল অলিম্পিকের মূল্যবোধবিরোধী।

অবশ্য অলিম্পিকের বিবৃতিতেই উল্লেখ করা হয় যে, আন্তর্জাতিক জুডো ফেডারেশনের নিয়ম অনুযায়ী খেলার শেষে করমর্দন করার বাধ্যবাধকতা নেই।

এছাড়া বিবৃতিতে অলিম্পিকের ডিসিপ্লিনারি কমিটি মিসরকে ভবিষ্যতে তাদের অ্যাথলেটদের অলিম্পিকের মূল্যবোধ সম্পর্কে শিক্ষিত করে পাঠানোর কথা বলা হয়েছে।

খেলা শেষে শেহাবি বলেন, জুডোর নিয়ম অনুসারে খেলার শেষে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে করমর্দন করার বাধ্যবাধকতা নেই। দুই বন্ধুর মধ্যে এটা ঘটে থাকে। কিন্তু তিনি আমার বন্ধু নন। ইহুদি বা অন্য ধর্মের মানুষ নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু ব্যক্তিগত কারণে ওই দেশের কারও সঙ্গে বিশেষ করে পুরো বিশ্বের সামনে আমাকে করমর্দন করতে বলা যায় না।

আরব দেশগুলোর মধ্যে মিসরই ১৯৭৯ সালে প্রথম শান্তিচুক্তি করে। কিন্তু অনেক মিসরীয় এ চুক্তিকে মেনে নিতে পারেননি। সূত্র: রয়টার্স।

/এএ/এমপি/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম