লিবিয়ায় আইএসের সঙ্গে সংঘর্ষে ১৮ সরকারপন্থী যোদ্ধা নিহত

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ২১:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২১:৩৫

লিবিয়ার সির্তেতে ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সংঘর্ষে দেশটির জাতিসংঘ সমর্থিত ঐকমত্যের সরকারের অনুগত ১৮ যোদ্ধা নিহত হয়েছেন। রবিবার দেশটির হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

সরকারপন্থী বাহিনী গত এক মাস থেকে আইএস-এর কাছ থেকে সির্তে নগরী পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে। সরকার অনুগত বাহিনী সির্তে শহরের আইএস দখলে থাকা সর্বশেষ এলাকা উদ্ধারে অগ্রসর হলে সংঘর্ষ বাঁধে। এতে নিহত ১৮ যোদ্ধার নাম লিপিবদ্ধ করেছে একটি ফিল্ড হাসপাতাল।

সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রবিবার ঐকমত্যের সরকারের অনুগত বাহিনী আইএস নিয়ন্ত্রিত এলাকা সির্তের এক ও তিন নম্বর শহর দখলমুক্ত করতে চূড়ান্ত অভিযান শুরু করে। সরকারি বাহিনীর এক হাজার যোদ্ধা আক্রমণ চালাচ্ছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রবিবার আইসের সঙ্গে সংঘর্ষে ১৮ সরকারপন্থী যোদ্ধা নিহত ও ১২০ জন আহত হয়েছেন।

গত বছর লিবিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির জন্ম শহর সির্তের দখল করে আইএস। সির্তের দখলের পর থেকে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ২৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করে আসছিল আইএস। আগস্ট মাসের শুরুতে সির্তে থেকে আইএসকে হটিয়ে দিতে সামরিক সহযোগিতা দিতে শুরু করে যুক্তরাষ্ট্র। রবিবার পর্যন্ত সির্তেতে ৮২ বার বিমানহামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা।

/এএ/

 

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান