আল-শাবাবের আত্মঘাতী হামলায় সোমালিয়ার এক জেনারেল নিহত

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৪

জঙ্গি সংগঠন আল-শাবাবের আত্মঘাতী গাড়িবোমা হামলায় সোমালিয়ার এক জেনারেল ও তার ৬ দেহরক্ষী নিহত হয়েছেন। রবিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, জেনারেল মোহামেদ জিমালি গুবালে তার গাড়ি বহর নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি আসলে বিস্ফোরকবাহী একটি প্রাইভেটকার তার বহরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি বিস্ফোরিত হলে জেনারেলসহ তার ৬ দেহরক্ষী নিহত হন।

আল-শাবাব হামলাটির দায় স্বীকার করেছে। তাদের দাবি, নিহত জেনারেল তাদের বিরুদ্ধে পরিকল্পনা করছিলেন। এর আগে আততায়ীর হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এই জেনারেল। শাবাব সমর্থিত এক রেডিও স্টেশনে বলা হয়, একজন ‘শহীদ’ জেনারেলকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা হামলাটিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশের কর্নেল আবদিকাদির ফারাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আত্মঘাতী গাড়িবোমাটি জেনারেলের গাড়িকে ধাক্কা। ঈশ্বর তাদের মঙ্গল করুন।

২৫ সেপ্টেম্বর সোমালিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ৩০ অক্টোবর সংসদ সদস্যরা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। আল-শাবাব প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের বিরোধিতা করে আসছে। পশ্চিমা দেশগুলো তাকে সমর্থন করছে এবং তিনি পুনরায় নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম