পারিবারিক সহিংসতার চিহ্ন ঢাকতে নারীদের রূপচর্চার পরামর্শ!

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ১৯:০৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৯:০৫

অনুষ্ঠানটির একটি দৃশ্য হাসিমুখে নারী উপস্থাপক কথা বলছেন দর্শকদের সঙ্গে। অনুষ্ঠানটি রূপচর্চা বিষয়ক। কিভাবে নারীরা রূপচর্চা করবেন তার বিভিন্ন কৌশল শেখানো হয় অনুষ্ঠানটিতে। একেবারে হাতে কলমে।হাস্যোজ্জ্বল উপস্থাপকের  পাশে বসে আছেন আরেকজন নারী। মুখমণ্ডল, গাল ও চোখে নির্যাতনের চিহ্ন। পারিবারিক সহিংসতার শিকার ওই নারী। স্বামী তাকে পিটিয়ে এই হাল করেছেন।

এক পর্যায়ে নির্যাতনের শিকার নারীর উদ্দেশে উপস্থাপক বলেন, ‘মারধরের পর এখনও জায়গাগুলো স্পর্শকাতর, তাই হাত দিয়ে চাপ দেবেন না।’ অবশ্য তার আগে উপস্থাপক মুখে প্রসাধন লাগিয়ে ওই নারীর নির্যাতনের চিহ্নগুলো ঢেকে দেওয়া হয়েছে।

উপস্থাপক আরও বলেন, ‘নিয়মিত মেকাপ ঠিক রাখতে লুজ পাউডার যাতে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে হবে। আপনি যদি প্রতিদিন দিনে একবার করে এটা করেন, তাহলে মারধরের দাগগুলো দেখা যাবে না।’ এরপর পারিবারিক সহিংসতার শিকার নারীদের এভাবে মেকাপ করে নিজেদের শরীরে নির্যাতনের চিহ্ন ঢাকতে পরামর্শ দেওয়া হয়।

পারিবারিক সহিংসতার শিকার নারীদের নির্যাতনের চিহ্ন ঢাকতে এ রূপচর্চার অনুষ্ঠানটি বুধবার মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। এ সম্প্রচারের পর দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। জাতিসংঘের নারী নির্যাতন রোধে আন্তর্জাতিক দিবস পালনের মাত্র দুই দিন আগে এ অনুষ্ঠানটি সম্প্রচারের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন লিলিয়া মৌলিন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটা (পারিবারিক নির্যাতন) এমন বিষয় যা নিয়ে আমাদের কথা বলা উচিত না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের বলতে হচ্ছে। আমরা আশাকরি, নিজেকে সুন্দর রাখার এসব পরামর্শ আপনাদের স্বাভাবিক জীবন-যাপনে সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির কোন কোন পণ্য নির্যাতন ঢাকতে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কেও কথা বলেন লিলিয়া।

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের