নাইজেরিয়া থেকে জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে উচ্ছেদের দাবি

বিদেশ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:২৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৯:২৯

বোকো হারাম জঙ্গিদের ফাইল ছবি সশস্ত্র ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে তাদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি সাম্বিসা বন থেকে উচ্ছেদ করা হয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনীর অভিযানে ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা। শনিবার দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বুহারি জানান, বোকো হারামকে তাদের শেষ ঘাঁটি থেকেও উচ্ছেদ করা হয়েছে। এখন তাদের কোথাও লুকিয়ে থাকার জায়গা নেই।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ঘাঁটি থেকে জঙ্গিদের উৎখাত করে সেনাবাহিনী।

অভিযান সফল হওয়ায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন বুহারি।

গত কয়েক সপ্তাহ ধরেই গভীর বনে  জোরদার অভিযান চালাচ্ছিলো। ধারণা করা হচ্ছিল ২০১৪ সালে অপহৃত চিবক কিশোরীদের কয়েকজনকে বনটিতে জিম্মি রাখা হয়ে থাকতে পারে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া সেনা অভিযানে বোকো হারাম নিয়ন্ত্রিত নাইজেরিয়ার বেশির ভাগ এলাকা পুনরায় নিয়ন্ত্রণ নেয় সরকার।

দখলকৃত এলাকা হারালেও বোকো হারাম নাইজেরিয়া ও প্রতিবেশী নাইজার ও ক্যামেরুনে আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে। বোকো হারামের নেতা আবুবকর শেকাও ইসলামিক স্টেট (আইএস)-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।

সংশ্লিষ্ট অঞ্চলে সাত বছর ধরে বোকো হারামের সশস্ত্র যুদ্ধে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হয়। এ সময় অন্তত ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী