মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত অন্তত ১৬

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯

এই গাড়িটিই বিস্ফোরিত হয় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, শহরের দক্ষিণ মদিনা জেলায় গাড়িটি বিস্ফোরিত হয়।

ফেব্রুয়ারির শুরুতে প্রেসিডেন্ট মোহাম্মেদ আবদুল্লাহি মোহামেদ নির্বাচিত হওয়ার পর রাজধানীতে এটাই প্রথম বড় কোনও বোমা হামলা। এ বিস্ফোরণে বাজার ও খাবারের দোকান মাটির সঙ্গে মিশে গেছে।

এখন পর্যন্ত এ হামলার দায় কোনও গ্রুপ স্বীকার করেনি। যদিও সন্দেহভাজন হিসেবে প্রথমেই ভাবা হচ্ছে আল-শাহাবকে।

বাজার পুরোপুরি বিধ্বস্ত শনিবার আল-শাহাবের এক সিনিয়র কমান্ডার প্রেসিডেন্টের সমর্থকদের উদ্দেশে ‍হুমকি দিয়ে একটি পোস্ট দেয়। শেখ হাসান ইয়াকুব বলেছে- নতুন প্রেসিডেন্টের সঙ্গে যারাই থাকবে তারাই জীবনের ঝুঁকিতে থাকবে।

বিস্ফোরণের পর চারদিক আর্তনাদ শোনা গেছে, রাস্তা হয়েছে রক্তাক্ত। এক প্রত্যক্ষদর্শী রবিবারের এ ভয়ানক অভিজ্ঞতা জানান এভাবে, ‘যখন গাড়িটি বাজারে ঢুকল ও বিস্ফোরিত হলো তখন আমি বাজারে ছিলাম। দেখলাম ২০ জনেরও বেশি লোক মাটিতে পড়ে আছে। তাদের বেশিরভাগই মৃত। আর বাজার পুরোপুরি বিধ্বস্ত।’

গত মাসে মোগাদিসুর দায়াহ হোটেলে জঙ্গীদের বোমা হামলায় অন্তত ২৮ জন মারা যান।

/এফএইচএম/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম