সোমালিয়ার রাজধানীতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ২২:১৬আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২২:২৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও কয়েকটি গাড়ি পুড়ে গেছে। শনিবার  স্থানীয় পুলিশের বরাত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমালিয়ার রাজধানীতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহি নুর বলেন, আমরা ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।

নুর আরও বলেন, নিশ্চিতভাবেই নিহতের সংখ্যা আরও বাড়বে। আমরা এখনও নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। ধ্বংসস্তূপে অনেক লাশ রয়েছে।

পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হোসেন জানান, বোমাটি ছিল একটি ট্রাক বোমা। এই মুহূর্তে নিহতের সঠিক সংখ্যা আমাদের জানা নেই। ঘটনাস্থলে এখনও আগুন জ্বলছে।

প্রথম বিস্ফোরণের দুইঘণ্টা পর মদিনা জেলার একটি শহরে আরেকটি বিস্ফোরণ ঘটে। পুলিশ মেজর সিয়াদ ফারাহ জানান, এটি ছিল গাড়িবোমা। এতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তিনি জানান, বিস্ফোরক রাখার সময় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে সোমালিয়ার বিভিন্ন স্থানে আল শাবাব গোষ্ঠী নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের