সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩০

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৭, ১৬:৫৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১২:৫৩

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। শনিবারের এই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৩০

২০০৭ সালে সোমালিয়ায় ইসলামপন্থীদের সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর সবচেয়ে ভয়াবহ হামলার একটি। দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমাজো নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি আহতদের জন্য রক্ত ও অর্থ সংগ্রহেরও আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার শহরের কে-৫ মোড়ে একটি হোটেলের সামনে একটি ট্রাক বোমা বিস্ফোরিত হয়। এতে সরকারি অফিস, রেস্তোরাঁসহ বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন লাগে। এই বোমা বিস্ফোরণের দুই ঘণ্টা পর মদিনা জেলায় আরেকটি বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন জানান, নিহতদের সংখ্যা ২৩০ ছাড়িয়েছে। আমরা জানি আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

রবিবারও পুলিশ ও জরুরি সেবার কর্মীরা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছে। শনিবার রাতে অনেক লাশ উদ্ধার করা হয়েছে যেগুলো শনাক্ত করার উপযোগী নয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। স্বজনদের খোঁজে কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়েছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে সোমালিয়ার বিভিন্ন স্থানে আল শাবাব গোষ্ঠী নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের