তাঞ্জানিয়ায় বিস্ফোরণে ৬ শিশু শিক্ষার্থী নিহত

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৭, ১৮:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:১৯

তাঞ্জানিয়ার একটি স্কুলে বিস্ফোরণে অন্তত ছয় শিশু শিক্ষার্থী নিহত ও ২৫ জন আহত হয়েছে। বুধবার তাঞ্জানিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে এক প্রাইমারি স্কুলে এ বিস্ফোরণ ঘটে।

তাঞ্জানিয়ায় বিস্ফোরণে ৬ শিশু শিক্ষার্থী নিহত

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শিক্ষার্থীরা একটি বস্তু নিয়ে খেলার সময় তা বিস্ফোরিত হয়। হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

রুলেঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মারিয়া গোরেথ ফ্রেডেরিক জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্কুলটি বুরুন্ডি সীমান্তের কাছে কাগেরা অঞ্চলে অবস্থিত।

কাগেরার আঞ্চলিক পুলিশ প্রধান অগাস্টিন অরোমি জানান, কিহিঙ্গা গ্রামে নিরাপত্তাবাহিনীর একটি টিম পাঠানো হয়েছে।

বিবিসির স্থানীয় প্রতিনিধি জানান, বিস্ফোরিত বস্তুটি একটি গ্রেনেড হতে পারে। এই অঞ্চলে বুরুন্ডি থেকে আসা শরণার্থীরা বাস করছে। তাদের অনেকেই সাবেক সেনা। তারা হয়ত একটি গ্রেনেড পরিত্যক্ত বলে ফেলে গিয়েছিল।

অঞ্চলটি অস্ত্র পাচারের একটি রুট হিসেবে ব্যবহৃত হয় বলেও জানিয়েছেন বিবিসির প্রতিনিধি।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম