দ.আফ্রিকার স্বর্ণখনিতে আটকে পড়া ৯৫৫ শ্রমিককে অক্ষত উদ্ধার

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১১

 

দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে আটকে পড়ার একদিন পর ৯৫৫ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এসব শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন। শুক্রবার তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বর্ণখনিতে আটকে পড়া সব শ্রমিককে অক্ষত অবস্থায় বের করে নিয়ে আসা হয়েছে

ওয়েলকম শহরের কাছে সিলবানি গোল্ড মালিকানাধীন বেয়াট্রিক্স স্বর্ণ খনিতে বুধবার সন্ধ্যায় এসব শ্রমিকরা আটকা পড়েছিলেন। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। ফলে তারা খনির ভেতরে আটকে যান। প্রায় ৩০ ঘণ্টা পর তাদের অক্ষত অবস্থায় খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়।

শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে। কয়েকজন শ্রমিক পানিশূন্যতা ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু তা আশঙ্কাজনক কিছু না।

কোম্পানিটি আরও জানায়, প্রকৌশলীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে সমর্থ হন। এতে করে খনির লিফট চালু হয়। শ্রমিকদের বের করে নিয়ে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

আটকে পড়া অবস্থা থেকে মুক্তি পাওয়া এক শ্রমিক মাইক খোন্তো জানান, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে সময়টা কষ্টকর ছিল। কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের খাবার ও পানি সরবরাহ করার জন্য।

 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান