নাইজেরিয়ায় বোকো হারামের কবল থেকে ১ হাজার জিম্মিকে উদ্ধার

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৮, ১০:৩৭আপডেট : ০৮ মে ২০১৮, ১০:৩৮

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের অপহৃত সহস্রাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে। সোমবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এই ঘোষণা দেন। তিনি জানান, এসব জিম্মিকে বর্নো রাজ্যের চারটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

নাইজেরিয়ায় বোকো হারামের কবল থেকে ১ হাজার জিম্মিকে উদ্ধার

নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টেক্সাস ছুকু জানান, ক্যামেরুন, শাদ, নাইজার ও বেনিনের সমন্বয়ে গঠিত বহুদেশীয় যৌথ টাস্কফোর্স এসব জিম্মিদের উদ্ধারে সহযোগিতা করেছে। উদ্ধারকৃতদের বেশিরভাগ নারী ও শিশু। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে জোর করে বোকো হারামের যোদ্ধা বানানো হয়েছে।

নাইজেরিয়া ও পার্শ্ববর্তী দেশে গত ৯ বছরে কয়েক হাজার মানুষকে অপহরণ করেছে বোকো হারাম। অপহৃতদের মধ্যে বেশির ভাগ তরুনীও নারী। ২০১৪ সালে চিবক শহর থেকে ২৭৬ জন স্কুলগামী মেয়েকে অপহরণের পর সশস্ত্র গোষ্ঠীটি আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। অপহৃত এসব মেয়েদের মধ্যে এখনও শতাধিক নিখোঁজ রয়েছেন।

বোকো হারামের সশস্ত্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সময়ে ঘরবাড়ি হারিয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম