১৪ বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে ২৯০ অভিবাসী উদ্ধার

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৯, ২০:০০আপডেট : ২৪ মে ২০১৯, ২০:১৮

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।  ইউরোপগামী তিনটি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার (২৪ মে) এক বিবৃতিতে লিবিয়ার নৌবাহিনী জানায়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

১৪ বাংলাদেশিসহ ভূমধ্যসাগরে ২৯০ অভিবাসী উদ্ধার

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে সাগরে তিনটি নৌকা অকেজো হয়ে পড়ার খবর জানায়। বৃহস্পতিবার লিবিয়ার কোস্ট গার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে করে নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে ভেড়াচ্ছিলেন।

শুক্রবার লিবীয় নৌবাহিনীর ফেসবুকে পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে ৮৭ জন অভিবাসী ছিলেন। এদের মধ্যে ছয় জন নারী ও এক শিশু রয়েছে।

এর আগে লিবীয় কোস্ট গার্ড আরও দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়েছে।

তিনটি নৌকাতে থাকা বেশির ভাগ যাত্রীই আরব ও আফ্রিকান দেশের নাগরিক। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছেন। তাদেরকে উদ্ধারের পর মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারান ৩৭ বাংলাদেশি নাগরিক। এরপর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার বিষয়টি নতুন করে সবার সামনে আসে। নিহতদের সঙ্গে থাকা ১৫ জন বাংলাদেশি নৌকাডুবি থেকে বেঁচে যান। ২১ মে তিউনিশিয়া থেকে দেশে ফেরেন তারা।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম