সুদানে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৯, ২২:০৫আপডেট : ০৫ জুলাই ২০১৯, ২২:০৭

সুদানের ক্ষমতাসীন সামরিক সরকার ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার সরকার পরিচালনার নতুন কমিটি বিষয়ে তারা এই চুক্তিতে পৌঁছেছেন। এই কমিটি নিয়ে তাদের মধ্যে বিতর্ক চলছিল। মাসের পর মাস ধরে চলা দেশটির রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে এই চুক্তি একটি বড় অগ্রগতি।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সুদানে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি

সরকার পরিচালনার নতুন কমিটির নেতৃত্বে একজন বেসামরিক নাগরিক না একজন সামরিক সদস্য নেতৃত্ব দেবেন এ নিয়ে আলোচনার দু’দিন পর এ যুগান্তকারি চুক্তি হলো। এর আগে গত মে মাসে এ সংক্রান্ত আলোচনা ভেস্তে গিয়েছিল। সর্বশেষ, ইথিওপীয় ও আফ্রিকান ইউনিয়নের দূতের মধ্যস্থতায় তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল।

আফ্রিকান ইউনিয়ন মধ্যস্থতাকারী মোহাম্মাদ আল-হাসেন লেবাত সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষ তিন বছর বা এর কিছু বেশি মেয়াদে পালাক্রমে সামরিক ও বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সুযোগ রেখে একটি পরিষদ গঠন বিষয়ে সম্মত হয়েছে।’

এক বিবৃতিতে ক্ষমতাসীন সামরিক পরিষদের উপ-প্রধান জেনারেল মোহাম্মাদ হামদান দাগালো বলেন, ‘আমরা সব রাজনৈতিক শক্তি এবং এই পরিবর্তনের অংশীদার সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই চুক্তিতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কাউকে বাদ রাখা হয়নি।’

৩ জুন রাজধানী খার্তুমে সেনা সদর দফতরের বাইরে অনেকদিন ধরে অবস্থান করা বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর পর উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে সামরিক বাহিনীর ওই অভিযানে অনেক বিক্ষোভকারী নিহত ও কয়েকশ’ আহত হয়।

দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে গত এপ্রিলে সামরিক বাহিনীর হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সুদানে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়। ক্ষমতা দখল করা জেনারেলরা বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো বিক্ষোভকারীদেরকে বাধা দেওয়ায় দেশটিতে এ রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়।

 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম