কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় মুরসির ছেলের দাফন

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১১

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কনিষ্ঠ ছেলে আব্দুল্লাহর মরদেহ বৃহস্পতিবার রাতে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে দাফন করা হয়েছে। কর্তৃপক্ষ রাতে নিরাপত্তায় মর্গ থেকে মরদেহ নেওয়ার অনুমতি দেওয়ার পরই দাফন করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় মুরসির ছেলের দাফন

কায়রোতে আব্দুল্লাহ’র মরদেহ ছাড়াই জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাতে জেইনহোম মর্গ থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দাফনের সময় তার ভাই ওমর ও আহমেদ এবং মা নাজলা মাহমুদ উপস্থিত ছিলেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আল-আরাবি জানায়, দাফনের সময় যেন বড় কোনও জনসমাবেশ না তা নিশ্চিত হওয়ার পরই কর্তৃপক্ষ ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বুধবার আব্দুল্লাহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানায় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার ভাই জানান, কায়রোতে এক বন্ধুর সঙ্গে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী