মারা গেলেন নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্ডজি

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৭:২৭আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:৩৫

দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার নায়ক নেলসন ম্যান্ডেলার ৫৯ বছর বয়সী মেয়ে জিন্ডজি ম্যান্ডেলার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি সোমবার জানায়, জোহানেসবার্গের একটি হাসপাতালে রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মারা গেলেন নেলসন ম্যান্ডেলার মেয়ে জিন্ডজি

জিন্ডজি ২০১৫ সাল ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র পিউর মাবে জিন্ডজির মৃত্যুকে অসময়ে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের নিজেদের সমাজকে বদলানোর ক্ষেত্রে তার ভূমিকা রাখার এখনও সুযোগ ছিল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে আরও বড় ধরনের অবদান রাখতে পারতেন তিনি।

তার মৃত্যুর বিষয়ে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া ও বিবৃতি জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকা ও এসওয়াতিনিতে (সাবেক সোয়াজিল্যান্ড) অধ্যয়ন করা জিন্ডজি দেশের স্বাধীনতা আন্দোলনে দীর্ঘদিন জড়িত ছিলেন।

১৯৮৫ সালে তৎকালীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথার দেওয়া মুক্তি প্রত্যাখ্যান করে নেলসন ম্যান্ডেলার চিঠি পাঠ করে আন্তর্জাতিক আলোচনায় আসেন জিন্ডজি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম