নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬ ফরাসি ত্রাণকর্মীসহ নিহত ৮

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৭:০০আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৭:০১

নাইজারে একদল ত্রাণকর্মীর উপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ছয় ফরাসি নাগরিক, তাদের স্থানীয় গাউড ও চালক নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬ ফরাসি ত্রাণকর্মীসহ নিহত ৮

টিলাবেরি অঞ্চলের গভর্নর তিডজানি ইব্রাহিম এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ শুরু করে। ফরাসি নাগরিকরা ছিলেন পর্যটন এলাকায় কৌরিতে। এখানে জিরাফ দেখতে প্রচুর পর্যটক আসেন।

ফরাসি নাগরিকদের নিহতের বিষয়টি ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ও নিশ্চিত করেছে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসৌফু কাতাম্বে বলেন, ফরাসি নাগরিকরা একটি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত ছিলেন। এর আগে স্থানীয় কর্মকর্তারা নিহতদের পর্যটক বলে উল্লেখ করেছিলেন।

ফরাসি এনজিও অ্যাকটেড নাইজারে তাদের কর্মী নিহতের কথা জানিয়েছে।

এই ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফুর সঙ্গে রবিবার ফোনালাপ করেছেন এক এলিজি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে। তবে এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলায় কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাইজারে জঙ্গিরা অনেক বেশি সক্রিয় রয়েছে। সাবেক ফরাসি কলোনি নাইজারে ভ্রমণ না করার বিষয়ে ফ্রান্সের সতর্কতা জারি রয়েছে। 

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম