অক্সফোর্ডের ভ্যাকসিন পাচ্ছে কেনিয়া, প্রয়োগ জানুয়ারিতে

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৮:৫০

কেনিয়ার সরকার অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে এবং আগামী বছরের শুরুতে তা প্রয়োগ করা হবে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। কেনিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এখবর জানিয়েছে।

অক্সফোর্ডের ভ্যাকসিন পাচ্ছে কেনিয়া, প্রয়োগ জানুয়ারিতে

কেনিয়াতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫০০ জন।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা অক্সফোর্ডের ভ্যাকসিন কিনছে কারণ এটি সহজে সংরক্ষণ করা যায়।

দেশটিতে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। পরীক্ষা পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক প্রাপ্ত তথ্যে ভালো ফলাফল দেখা যাচ্ছে।

ভারপ্রাপ্ত স্বাস্থ্য মহাপরিচালক প্যাট্রিক আমোথ বলেন, আমরা যে ভ্যাকসিন চাইছিলাম সেটির চারটি মানদণ্ড রয়েছে। এটি সহজে স্থানান্তর করা যাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত, সাশ্রয়ী এবং যা আমাদের হিমায়িতকরণ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

কেনিয়ায় প্রথমে ভ্যাকসিন পাবেন ৪ লাখ ৩০ হাজার ফ্রন্টলাইন কর্মী। পরে সরকার দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের জন্য ১২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহ করবে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী