হাইতিতে বন্দি পালানোর সময় কারা পরিচালকসহ নিহত ২৫

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৫
image

হাইতির একটি কারাগার থেকে পালিয়ে গেছে চারশ’রও বেশি বন্দি। এই সময় রক্ষীদের সঙ্গে সংঘর্ষে কারা পরিচালক ও এক গ্যাং লিডারসহ নিহত হয়েছে অন্তত ২৫ জন। বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠের একটি কারাগারে এসব ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ধারণা করা হচ্ছে গ্যাং লিডার আর্নেল জোসেফকে মুক্ত করে নিতে তার সহযোগীরা বৃহস্পতিবার কারাগারে হামলা চালায়। ২০১৯ সালে ধর্ষণ, খুন, অপহরণের অভিযোগে গ্রেফতারের আগে হাইতির মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিলো জোসেফ। কারাগারেও তার পায়ে শেকল পরিয়ে রাখা হতো।

হাইতি পুলিশের মুখপাত্র গ্যারি দেসরোসাইয়ার বলেছেন, শুক্রবার আর্নেল জোসেফকে একটি মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি চেকপোস্টে দেখা যায়। সেখানে গ্রেফতারের চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তার মৃত্যু হয়।

কারাগার থেকে বন্দি পালানো নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি হাইতির কর্তৃপক্ষ। তবে ৬০ বন্দিকে আবারও গ্রেফতারের তথ্য জানিয়ে বলা হয়েছে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার বন্দুকধারীরা কারারক্ষীদের ওপর গুলিবর্ষণ শুরু করলে ভেতর থেকে বন্দিরা পালাতে শুরু করে।

২০১৪ সালেও একই কারাগার থেকে প্রায় তিন শতাধিক বন্দি পালিয়ে যায়। ধারণা করা হয়ে থাকে বিখ্যাত এক ব্যবসায়ীর ছেলেকে মুক্ত করতে সেবার কারাগারে হামলা চালানো হয়। হামলার দুই দিনের মাথায় ওই ব্যবসায়ীর ছেলেকে আবারও গ্রেফতার করে দেশটির পুলিশ।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের