কোভিশিল্ড ভ্যাকসিন কেনার পরিকল্পনা বাতিল করলো আফ্রিকান ইউনিয়ন

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২১, ২২:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:১৪

ভারতের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কেনার পরিকল্পনা বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন। আঞ্চলিক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এর পরিবর্তে জনসন অ্যান্ড জনসন-এর এক ডোজের ভ্যাকসিন কিনতে চায়। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের কোডনেম এজেডডি১২২২ ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম ইন্সটিটিউট। বেশ কয়েকটি ইউরোপীয় দেশে ভ্যাকসিনটি নেওয়ার পর রক্তে জমাট বাঁধার ঘটনায় বিশেষজ্ঞরা এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। যদিও ইউরোপীয় মেডিসিন্স এজেন্সি বলেছে, ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্তে জমাট বাঁধাকে তালিকাভুক্ত করা উচিত। তবে এর ঝুঁকির চেয়ে উপকার বেশি। এমন অবস্থায় আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও নিরোধ সংস্থা কোভিশিল্ড ভ্যাকসিন কেনার পরিকল্পনা বাতিলের কথা জানালো।

৫৫ সদস্যের আফ্রিকান ইউনিয়ন জানায়, জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগের আওতায় তারা সেরামের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাবে। কিন্তু অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে তারা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন কিনতে চায়।

আফ্রিকা সিডিসি'র প্রধান জন নকেনগাসং জানান, ইউনিয়নের সিদ্ধান্তের সঙ্গে রক্তে জমাট বাঁধার কোনও সম্পর্ক নাই। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় চলতি বছরের তৃতীয়ার্ধে ৪০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানান, সেরাম ৫ লাখ ডোজের টাকা পুরোপুরি ফিরিয়ে দিয়েছে। দেশটিও জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে ১০ লাখ ডোজ ভ্যাকসিন এপ্রিলে পেতে পারে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম