পাঁচ হাজার টাকার বিনিময়ে দেহ ৮০ টুকরো, গ্রেফতার জিহাদের স্বীকারোক্তি

রক্তিম দাশ, কলকাতা
২৫ মে ২০২৪, ২১:৩০আপডেট : ২৬ মে ২০২৪, ০০:৫৯

বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডে প্রকাশ্যে আসছে ভয়ংকর তথ্য। খুনের ঘটনায় গ্রেফতার কসাই জিহাদকে লাগাতার জেরা করে যেসব বিস্ফোরক তথ্য জানতে পারছেন তদন্তকারীরা, তাতে দুঁদে অফিসারদেরও মাথা ঘুরে যাওয়ার জোগাড়। পুলিশের দাবি, জেরায় জিহাদ জানিয়েছে, আনোয়ারুল আজীমের দেহ ৮০ টুকরো করে নিউটাউন ও ভাঙড় এলাকার নানা জায়গার জলাশয়ে ফেলা হয়েছে। আর তার বিনিময়ে পাঁচ হাজার টাকা পেয়েছে সে। 

জিহাদের এই স্বীকারোক্তির পর তদন্তকারীদের একাংশের মত, সেসব খণ্ডাংশ উদ্ধার করা আরও কঠিন হয়ে গেল। ইতোমধ্যেই তা কোনও না কোনও জলচর প্রাণীর পেটে চলে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন তারা।

গত ১২ মে কলকাতায় চিকিৎসা করাতে আসেন ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম। ১৩ তারিখ রাতে তিনি নিউটাউনের ফ্ল্যাটে খুন হন। দিন দুই নিখোঁজ থাকার পর তাঁর হত্যা সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এই ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। আজীম হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। 

অন্যদিকে, বনগাঁ থেকে গ্রেফতার হয় জিহাদ ও সিয়াম নামে দুই ব্যক্তি। এদের মধ্যে জিহাদ কসাই। বাংলাদেশের বাসিন্দা হলেও মুম্বাইতে কাজ করত সে। জেরায় জানা যায়, আজীমকে খুনের জন্য তাদের সুপারি দেওয়া হয়েছিল।

তদন্তে আরও জানা যাচ্ছে, ২০০ কোটি টাকার বখরা নিয়ে সংসদ সদস্য  আনোয়ারুল আজীমের সঙ্গে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিনের মূল ঝামেলা। আগেও একাধিকবার তাকে খুনের হুমকি দিয়েছে শাহিন। 

প্রথমে ঢাকার গুলশানে এবং পরে কলকাতার নিউমার্কেটে বসে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি হয়। এক্ষেত্রে শাহিনের তুরুপের তাস ছিল বান্ধবী শিলাস্তি। শেষমেশ কলকাতায় আসা আনোয়ারুল আজীমকে শিলাস্তির 'হানিট্র্যাপে' ফেলে নিউটাউনের ফ্ল্যাটে এনে খুন করা হয়। ঘটনাপ্রবাহ দেখে এমনই অনুমান করছেন তদন্তকারীরা।

/এস/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী