বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে চাদের প্রেসিডেন্টের মৃত্যু

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ১৭:৪৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৯:১৮
image

বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি আকস্মিকভাবে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘাত পরিদর্শন করতে গিয়ে আহত হন প্রেসিডেন্ট। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৯০ সালে এক সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন ইদ্রিস ডেবি। সম্প্রতি অনুষ্ঠিত এক নির্বাচনে টানা ষষ্ঠ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনেও তিনি ৮০ শতাংশ ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এই সপ্তাহের শেষ দিকে ইদ্রিস ডেবি লিবিয়া সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই প্রত্যক্ষ করতে যান। সেখানেই তিনি আহত হন। সেনা মুখপাত্র জেনারেল আজিম বারমানদোয়া আগুনা বলেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে প্রেসিডেন্ট আত্মাহুতি দিয়েছেন।

প্রেসিডেন্টের মৃত্যুর পর চাদের সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি সামরিক কাউন্সিল। আগামী ১৮ মাস এই কাউন্সিল দেশ শাসন করবে বলে জানানো হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী