পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম-বিয়ে নিষিদ্ধ করছে কেনিয়া

বিদেশ ডেস্ক
০১ মে ২০২১, ১৯:৫৪আপডেট : ০১ মে ২০২১, ১৯:৫৪

পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রেম ও বিয়ে নিষিদ্ধ করতে যাচ্ছে কেনিয়া। পুলিশ কর্মকর্তাদের অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। টেলিভিশনে প্রচারিত পুলিশ কলেজের একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড মাতিয়াঙ্গি জানান, এই নিয়ম জারি করার জন্য দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

তিনি জানান, সেনাবাহিনীতে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যে এরইমধ্যে এমন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক মাসে কর্মকর্তাদের মধ্যে স্বামী/স্ত্রী হত্যা বেড়ে গেছে। তিনি বলেন, নিরাপত্তা খাতে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি আমরা সেগুলো সমাধানে আমরা আর বসে থাকতে পারি না।

যৌন হয়রানির শিকার নারী পুলিশ কর্মকর্তাদের অভিযোগ খতিয়ে দেখবে জেন্ডার রিলেশন্স কার্যালয়। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মটি চালু হলে পুলিশ কর্মকর্তা সহকর্মীর সঙ্গে প্রেম বা বিয়ে বেআইনি বলে ঘোষিত হবে। যদি দুই পুলিশ কর্মকর্তা একে অপরের প্রেমে পড়েন তাহলে তাদের চাকরি ছাড়তে হবে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের