নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় ৪৫ জনের মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ১২:০৩আপডেট : ২৮ মে ২০২১, ১২:০৩
image

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার নাইজার থেকে কেব্বি প্রদেশে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছে দেড় শতাধিক মানুষ। আশঙ্কা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে নাইজার প্রদেশ থেকে নৌকাটি কেব্বি প্রদেশের উদ্দেশে রওনা দেওয়ার পর নাইজার নদীতে ডুবে যায়। এখন পর্যন্ত প্রায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

নাইজেরিয়ার নদীগুলোতে নৌকাডুবির ঘটনা সাধারণ বিষয়। অতিরিক্ত যাত্রী, আবহাওয়া আর মেরামতের অভাবে এসব নৌকাডুবি হয়ে থাকে। তবে বুধবারের নৌকাডুবিটি বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার ব্যবস্থাপক ইউসুফ বিরমা সাংবাদিকদের জানান নৌকাটিতে প্রায় ১৮০ জন যাত্রীবোঝাই ছিলো। যাত্রা শুরুর ঘণ্টাখানেক পর এটি ডুবে যায়।

স্থানীয় জেলা প্রশাসক আব্দুল্লাহি বুহারি ওয়ারা জানিয়েছেন,  যাত্রী ছাড়াও নৌকাটিতে একটি স্বর্ণের খনির বালু বোঝাই ব্যাগ ছিলো। নাইজেরিয়ায় রাতে নৌকা যাত্রা এবং অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ হলেও প্রায়ই তা মানা হয় না।

মে মাসের শুরুতে নাইজার প্রদেশে অতিরিক্ত যাত্রীবোঝাই আরেকটি নৌকা ডুবে যাওয়ায় ৩০ জনের মৃত্যু হয়।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম