উগান্ডায় যেভাবে জলহস্তীর শিকার হচ্ছে মানুষ

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২১, ১২:০০আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:০০

উগান্ডায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে জলহস্তী। ফলে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই প্রাণী। দেশটিতে গত দুই মাসে ২৭ জনকে হত্যা করেছে। সেখানকার সাধারণ মানুষের কাছে এখন আতঙ্কের নাম জলহস্তী।

উগান্ডার লেক ভিক্টোরিয়ায় পানিতে আনতে যায় এক নারী ও শিশু। চুপচাপ বসে থাকা এক জলহস্তী তখনই ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। প্রাণ হারান তারা। একইভাবে সেখানকার জেলেদের ছোট ছোট নৌকায় ক্ষিপ্র গতিতে আক্রমণ করে বসে জলহস্তী।

এই হিংস্র প্রাণীর হামলায় প্রায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে ওয়াকিসো জেলায় জলহস্তীর শিকার হচ্ছেন অনেকে।  

স্থানীয় এক ব্যক্তি জানান, ‘জলহস্তী এখানকার মানুষকে শেষ করে দিচ্ছে। এখানে করোনার চেয়ে এই প্রাণীর হামলায় অধিক মানুষ নিহত হয়েছেন’।

তিনি আরও যোগ করেন, 'এ বিষয়ে প্রতিকার চেয়ে উগান্ডার বন্যপ্রাণী কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাদের এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি’।

এই জেলার চেয়ারম্যান মাতিয়া লওয়ানগা বাওয়ানিকা বলেন, ‘এখানে কিছু জলহস্তী রয়েছে যেগুলো মানুষ হত্যা করে চলছে। একজনকে হত্যার পর কিছুদিনের জন্য আড়ালে চলে যায়। কিছুদিন পর আবারও আক্রমণ চালায়’।

উগান্ডা বন্যপ্রাণী সংস্থার মুখপাত্র বশির হানগি জানিয়েছেন, 'কিছু আক্রমণাত্মক জলহস্তী মানুষ হত্যা করছে। তবে এই প্রাণীকে পানিতে রাখতে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু মানুষ যখন মাছ অথবা পানি আনতে নদীতে যায় তখনই হামলার শিকার হচ্ছে’। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রাণীদের কাছাকাছি চলে আসায় সংঘাতের সৃষ্টি হচ্ছে। প্রাণীদের আবাস সংকুচিত হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করেন তারা।

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম