দ্বিতীয় মেয়াদে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২১, ০২:৪৭আপডেট : ১১ জুলাই ২০২১, ০৬:৫৫

আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ঘনবসতিপূর্ণ দেশ ইথিওপিয়ার দায়িত্ব আবারও দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের দখলে। তার ক্ষমতাসীন প্রসপেরিটি পার্টি ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে বিজয়ী হয়েছে। ফলে আগামী পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে দেশটির শাসনভার তার কাঁধে থাকছে।

দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার ফলাফল ঘোষণা করে জাতীয় নির্বাচন বোর্ড। এতে দেখা গেছে অধিকাংশ আসনে তার দল বিজয়ী হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনায় কিছু আসনে ভোটগ্রহণ হয়নি। সেগুলো আপাতত শূন্য থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ২০১৮ সালে প্রথমবার ক্ষমতায় বসেন আবি আহমেদ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে বিক্ষোভ, অরাজকতা ও করোনার সংক্রমণের মধ্যেই আবি আহমেদ নাটকীয়ভাবে ফের ক্ষমতায় বসছেন। বিশেষ করে টাইগ্রে অঞ্চলে সংঘাতের কারণে তার সরকারের কঠোর সমালোচনা করেছে বিশ্ববাসী।

এদিকে গত মাসের অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে কয়েকটি বিরোধী দল। তাদের অভিযোগ ক্ষমতাসীন পার্টি দেশের উত্তরাঞ্চলীয় টাইগ্রেতে সামরিক হয়রানি ও ভয়ভীতি অব্যাহত রেখেছে। সেখানে সরকারি বাহিনী গত নভেম্বর মাস থেকে বিদ্রোহী সশস্ত্র দলের সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে। সরকারি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছে শত শত বেসামরিক মানুষ।

এই আঞ্চলিক লড়াই, টাইগ্রে অঞ্চলে এক বৃহৎ মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে এবং জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৪ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর 
ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত অন্তত ৬৪, নিখোঁজ শতাধিক
ইথিওপিয়ানদের আইনি সুরক্ষা প্রত্যাহার, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি