বোমা হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৪:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৪:৫৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের এক মিশরীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরও ৪ শান্তিরক্ষী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে জানা গেছে, মালির উত্তরাঞ্চলের কিডালে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ জানান,  মালিতে নিযুক্ত শান্তিরক্ষী বাহিনীর বহরে হামলা হয়। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মালির সরকারকে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন তিনি। 

মালিতে চরমপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ২০১২ সাল থেকেই দেশটির সরকারি বাহিনীর পাশাপাশি লড়াই চালিয়ে আসছে জাতিসংঘের শান্তিরক্ষীর কর্মীরা। এই অভিযানে ২০১৩ সাল থেকেই ফ্রান্সের সামরিক সেনা বাহিনী সহায়তা করে আসছে।

চলতি বছরের এপ্রিলে মালিতে সন্ত্রাসী হামলায় চার শান্তিরক্ষী নিহত হন। গত জুনে গাড়ি বোমা হামলায় জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী আহত হন।

/এলকে/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম