সুদানের সদস্যপদ স্থগিত করলো আফ্রিকান ইউনিয়ন

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৮:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৮:৫২

সুদানে সামরিক অভ্যুত্থানের ঘটনায় দেশটির সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন। সংস্থাটি জানিয়েছে, সুদানে নির্বাচনকেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায় বুধবার দেশটির সদস্যপদ বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

সুদানকে আগের অবস্থানে ফেরাতে আঞ্চলিক সহযোগী দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

অভ্যুত্থানের পরপরই সুদানে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবিলম্বে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এদিকে সুদানের অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, গৃহযুদ্ধ এড়াতেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা। ওই ঘট্নায় সরকারের সামরিক ও বেসামরিক অংশগুলো বিভক্ত হয়ে পড়ে। উভয়  পক্ষের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। এর মধ্যেই ২৫ অক্টোবর সোমবার ভোরে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি