সুদানে ৩ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ১৪:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪:২৪

সুদানে তিন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী বিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বৃহস্পতিবার রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের অক্টোবরে সেনা অভ্যুত্থানের পর সুদানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ওই অভ্যুত্থানের কারণে দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরানোর প্রক্রিয়া ব্যহত হয়।

বৃহস্পতিবার নিহত তিন জনই বিক্ষোভকারী। ওমদুরমান এবং বাহরি শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয় জানিয়েছে সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি।

বিক্ষোভকারীরা আবারও রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা চালিয়েছে। সেনাবাহিনীর ওপর চাপ তৈরি করতে চাইছে তারা।

সুদান ডক্টরস কমিটির কর্মকর্তা নাদিম সিরাগ জানিয়েছেন, একজন বিক্ষোভকারীর মাথায় গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুদানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। ২২ বছর বয়সী বিক্ষোভকারী সামার আল-তায়েব বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, সেনাবাহিনী ক্ষমতা না ছাড়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

মূলত বৃহস্পতিবার সকাল থেকে সুদানে ইন্টারনেট বন্ধ ছিল। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সুদানের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

এছাড়া নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে এবং এর জবাবে বিক্ষোভকারীদের ইট ছুঁড়তেও দেখা যায় ভিডিওতে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের