বুরকিনা ফাসোর সামরিক ঘাঁটিতে ব্যাপক গোলাগুলি

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

বুরকিনা ফাসোর রাজধানীতে একটি সামরিক ঘাঁটিতে রবিবার সকালে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এমন ঘটনায় দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে সরকারের পক্ষ থেকে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করলেও অভ্যুত্থান চেষ্টার কথা অস্বীকার করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

প্রেসিডেন্ট রখ মার্ক ক্রিস্চিয়ান কাবোর সরকার সেনাবাহিনীর ব্যারাকগুলোতে গোলাগুলির কথা স্বীকার করেছে। তবে সেনবাহিনীর ক্ষমতা দখল করার বিষয়টি অস্বীকার করেছে।

প্রতিরক্ষামন্ত্রী আইমি বার্থেলেমি সিম্পোর জানান, প্রেসিডেন্টকে আটক করা হয়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে গোলাগুলির ঘটনাকে সেনা সদস্যদের শৃঙ্খলাভঙ্গের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে সেনা কর্মকর্তারা ব্যারাকের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। প্রজাতন্ত্রের কোনও প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়নি।

রবিবার সকালে লামিজানা সানগউল ব্যারাক বিদ্রোহী সেনাদের নিয়ন্ত্রণে ছিল। ঘাঁটির বাইরে সাধারণ মানুষ জড়ো হয়েছেন সমর্থনে। ক্ষুব্ধ সেনারা ফাঁকা গুলি ছুড়ে প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ প্রকাশ করে।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী