বুরকিনা ফাসোয় ‘সেনা অভ্যুত্থান’ উড়িয়ে দিলো সরকার

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ১২:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২:২৩

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীর সামরিক ঘাঁটিসহ একাধিক জায়গায় গোলাগুলিকে কেন্দ্র করে অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়ে। তবে অভ্যুত্থানের খবর উড়িয়ে দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী ওয়াগাদুগুরের দুটি সেনা ব্যারাকসহ কয়েকটি জায়গায় গোলাগুলির খবর পাওয়া গেছে। কিন্তু সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করেনি।

রবিবার যে অস্থিরতা দেখা দিয়েছিল তা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি সরকারের। কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানায়, তারা প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবারের বাড়ির আশপাশে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পায়। মাথার ওপর দিয়ে সামিরক হেলিকপ্টার উড়ে যেতে দেখে বলেও জানায়।

এর আগে, এক বিদ্রোহী সেনা বার্তা সংস্থা এপিকে ফোনের মাধ্যমে বলেন, প্রেসিডেন্টশিয়াল প্যালেসের কাছাকাছি প্রচণ্ড গোলাগুলি চলছে। তবে এপি তার এমন বক্তব্য স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি।

এসব ঘটনার মধ্যে দিয়ে রবিবার টেলিভিশনে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইমি বার্থেলেমি সিম্পো অভ্যুত্থানের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বন্দুক যুদ্ধের ঘটনা অস্পষ্ট বলেও দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়নি। দেশের কোনও প্রতিষ্ঠান হুমকির মুখে নেই। আমরা এখন পর্যন্ত জানি না, হামলার পেছনের উদ্দেশ্য কী। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক সেনা ব্যারাকে ফিরে গেছেন। সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
বুরকিনা ফাসোতে ২০০ সেনা হত্যার দাবি আল কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠীর
বুরকিনা ফাসোতে ১৭০ জনের মৃত্যুদণ্ড
বিদ্রোহীদের ঐক্য মিয়ানমার জান্তার পতনের চাবিকাঠি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম