বুরকিনা ফাসোতে ১৭০ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৬:৫৩আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৬:৫৩

দক্ষিণ বুরকিনা ফাসোর গ্রামে হামলার অভিযোগে অন্তত ১৭০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনটি গ্রামে হামলা করার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে রবিবার (৩ মার্চ) জানিয়েছেন প্রসিকিউটর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, ইয়াতেঙ্গা প্রদেশের কমসিলগা, নোদিন ও সোরো গ্রামে হামলা চালায় দুর্বৃত্তরা। সেই হামলার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই করছে পশ্চিম আফ্রিকার সাহেল জাতি। বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়।

শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একটি অংশের এই অস্থিতিশীল পরিস্থিতি পুরো দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এমন পরিস্থিতিতে ২০২২ সালে দেশটিতে দুইবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী অস্থিতিশীল এলাকাগুলোয় শান্তি ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে সেনা সরকার শক্তি-সামর্থ্যের ঘাটতি এবং মালি ও নাইজারের সঙ্গে অরক্ষিত সীমান্তের কারণে এ পরিস্থিতির নাগাল টানতে পারছে না।

/এসএইচএম/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব