সুদানে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংঘর্ষ, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ১৪:১৬আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৪:২৬

আফ্রিকার সুদানে নীল নদ রাজ্যে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ। জীবন বাঁচাতে আফ্রিকার রাজ্য থেকে পালিয়ে গেছে অনেক পরিবার। খবর আল জাজিরা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের বার্টি ও হাওসা জাতিগোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সহিংসতা শুরু হয়েছে। থেমে থেমে সংঘর্ষ চলে বলে জানিয়েছেন রাজ্যের নিরাপত্তা বিভাগ ও সরকারি কর্মকর্তারা।

সহিংসতা বন্ধে অঞ্চলটিতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন সত্ত্বেও শনিবার (১৬ জুলাই) বিকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক দোকানপাট ও বাড়ি-ঘর।

বার্তা সংস্থা এএফপিকে আল রোজারিস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আরও সেনা সদস্য প্রয়োজন। সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন তিনি। নয়তো আরও হতাহত বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন।

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের