শান্তিরক্ষীদের গুলিতে কঙ্গোয় হতাহত, ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ০৯:২১আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৯:৩৭

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, দেশটির একটি সীমান্ত চৌকিতে গুলি চালানোয় এ ঘটনা ঘটে। কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি। রবিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা গেছে, একজন পুলিশ ও একজন সেনাবাহিনীর ইউনিফর্মে কাজিন্দি বর্ডার গার্ড স্টেশনে কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপরই গুলিতে চালাতে দেখা যায়। আশপাশের মানুষজন ছোটাছুটি শুরু করেন।

ডিআর কঙ্গোয় নিযুক্ত জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিন্টো কেইতা এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজন অপরাধীদের আটক করা হয়েছে। গুলি চালানো অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। কঙ্গো কর্তৃপক্ষের সহযোগিতায় তদন্ত চলছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিবৃতিতে গণতান্ত্রিক কঙ্গো ও উগান্ডা সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষীদের গুলিতে হতাহতের ‘গুরুতর’ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। 

পুরো বিষয়টি এখনও স্পষ্ট না হলেও কী ঘটেছিল তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কঙ্গোর পূর্বে ১২০টির বেশি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় থাকায় অঞ্চলটি অশান্ত হয়ে থাকে। শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৯ সালে দেশটিতে কাজ শুরু করে জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি