কঙ্গোয় কারাগারে হামলা, পালিয়েছে ৮০০ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ২১:৫২আপডেট : ১০ আগস্ট ২০২২, ২১:৫২

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এক কারাগারে সশস্ত্র হামলার পর আট শতাধিক বন্দি পালিয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এই হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে।

বুতেম্বো শহরের কেন্দ্রীয় কারাগারে রাতভর চালানো হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সেনা মুখপাত্র। কঙ্গোর উত্তর কিভু প্রদেশে জঙ্গি বিরোধী অভিযানের সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি জানান, হামলার সময়ে অগ্নিকাণ্ডে কারাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনা মুখপাত্র অ্যান্টনি মলুসায়ি বলেন, ‘শত্রুরা ভারি অস্ত্রে সজ্জিত ছিল। তাদের সংখ্যা ছিল প্রায় আশি জন। তারা কারাগারে ঢুকে পড়তে সক্ষম হয় এবং সব বন্দিকে মুক্ত করে দেয়’। পরে কারাগারের পরিচালক ব্রুনেলে ন’কাসা জানান সেখানে থাকা ৮৭৪ বন্দির মধ্যে মাত্র ৫৮ জনকে পাওয়া গেছে।

সেনা মুখপাত্র জানান এই হামলায় অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উগান্ডার এই সশস্ত্র গ্রুপটি ১৯৯০ এর দশক থেকে পূর্ব কঙ্গোতে সক্রিয়। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট এই গ্রুপটি বেশ কয়েকটি হামলার সঙ্গে যুক্ত।

বন্দিদের ফের গ্রেফতার করতে সহায়তা দিতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন বুতেম্বো শহরের মেয়র মোয়া বায়েকি-তেলি। তিনি বলেন, ‘যদি পলাতক পেয়ে থাকেন তবে তাকে পুড়িয়ে ফেলা উচিত নয় - তাকে হত্যা করবেন না ... তাকে এখানে আমাদের কাছে নিয়ে আসুন যাতে আমরা তাকে কারাগারে ফিরিয়ে দিতে পারি’।

কঙ্গোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। ২০২০ সালে এডিএফ অন্য এক কারাগারে হামলা চালিয়ে প্রায় ১৩০০ বন্দিকে পালিয়ে যেতে দেয়।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের