শতাধিক শকুনের মৃত্যু, সন্দেহ বিষক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৭:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৭:৪৫

দক্ষিণ আফ্রিকার ক্রজার ন্যাশনাল পার্কে (কেএনপি) সন্দেহভাজন বিষক্রিয়ায় শতাধিক শকুনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পার্কের পান্ডা মারিয়া সেকশনের বেড়ার কাছে এসব মৃতদেহ পাওয়া যায়। টহলরত রেঞ্জাররা একটি মহিষের মৃতদেহ পেয়েছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই বিষক্রিয়া হয়েছে।

রেঞ্জাররা মহিষের মৃতদেহের কাছ থেকে শতাধিক শকুন এবং একটি হায়েনার মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে এই প্রাণীগুলো মহিষের মরদেহের মাংস খেয়েছে।

বিপন্ন বন্যপ্রাণী ট্রাস্টের (ইডব্লিউটি) সহায়তায় ঘটনাস্থল থেকে আরও ২০টি পাখিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য দ্রুত সেগুলোকে শিংওয়েদজি এবং মোহোলোলো পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ইডব্লিউটি এর প্রধান নির্বাহী উদ্বেগ প্রকাশ করে জানান, ‘বিশ্বজুড়ে শকুনের মারাত্মক পরিস্থিতির মধ্যে এই মাত্রায় বিষক্রিয়া ঘটতে থাকলে এই প্রজাতিটির বিলুপ্ত হওয়ার ঝুঁকি বাড়বে’।

ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং আরও বিষক্রিয়ার ঝুঁকি এড়াতে মহিষের মরদেহটি পুড়িয়ে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মরদেহটির কিছু অংশ থেকে শরীরের অঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

ন্যাশনাল পার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা হাপিলোয়ে সেলো বলেন, ‘এই নিন্দনীয় কাজটি আবারও অসাধু মানুষদের বিষক্রিয়া ঘটানোর বিপদকে সামনে এনেছে। আমরা আমাদের রক্ষীদের হতাশ হতে দিতে পারি না এবং আমরা পার্কের বাইরে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অপরাধীদের গ্রেপ্তার করতে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি’।

সূত্র: সাউথ আফ্রিকান পিপল'স নিউজ

/জেজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের