৯০ কিলোমিটার দৌড়ে দিলেন ভালোবাসার প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ১৯:১০আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:১৪

দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি পছন্দের নারীর প্রতি তার ভালোবাসা প্রমাণ করতে আক্ষরিক অর্থেই দৌড়েছেন। এই ঘটনা অনলাইন ব্যবহারকারীদের মধ্যে উন্মাদনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ট্রেন্ডিংয়ে রয়েছে।

ওই ব্যক্তির নাম জোসেফ কাগিসো এনডলোভু। তার বয়স ৫৭ বছর। প্রুডেন্স নামের এক নারীকে বিয়ের প্রস্তাব দিতে তিনি ৯০ কিলোমিটার আল্ট্রা-ম্যারাথনে দৌড়েছেন।

দৌড় শেষে তার ব্যানার হাতে একটি প্রকাশ হয়েছে। রবিবার কমরেডস ম্যারাথন শেষ করার সময় ছবিটি তোলা হয়। ব্যানারে লেখা ছিল, ‘প্রুডেন্স তুমি কি আমায় বিয়ে করবে? ৯০ কিলোমিটার দৌড়েছি তোমার জন্য।’

স্থানীয় সংবাদমাধ্যম ও অনলাইন ব্যবহারকারীরা দিনভর কথা বলছেন প্রেমিকাকে খুশি করার ওই ব্যক্তিকে কত পথ দৌড়াতে হলো তা নিয়ে।

এনডলোভু সোমবার বিবিসিকে বলেছেন, ম্যারাথনে তাকে সমর্থন জানাতে হাজির ছিলেন প্রুডেন্স ডিক। তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি।

তিনি জানান, এই বছরের শুরু থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আগামী বছর কোনও একসময় তারা বিয়ের পরিকল্পনা করছেন।

এনডলোভু আরও জানান, এটি ছিল তার ১৭তম ম্যারাথনে অংশগ্রহণ। দুই বছর বিরতির পর এবার অংশগ্রহণের বিষয়ে মূল অনুপ্রেরণা ছিলেন তার প্রেমিকা।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু