নিরাপত্তার শর্তে বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ০৬:৩৬ আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৬:৩৮

সহিংসতা এড়াতে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট পল-হেনরি দামিবা পদত্যাগ করেছেন। প্রস্তাবিত শর্তসাপেক্ষ এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির স্বঘোষিত সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর।

বুরকিনা ফাসোর ধর্মীয় নেতাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি সংবাদ সম্মেলনে ঘোষিত চুক্তি অনুসারে, সাতটি শর্তে এ পদত্যাগপত্র গ্রহণ করতে রাজি হয়েছেন ত্রাওর। যেগুলোর মধ্যে রয়েছে দামিবার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকে সমর্থনকারী সৈন্যদের নিরাপত্তা এবং সাংবিধানিক শাসনে ফিরে যাওয়ার জন্য পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লকের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে দামিবার কোনও মন্তব্য পাওয়া যায়নি বা তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার পরিবারের এক ঘনিষ্ঠ সদস্য রয়টার্সকে জানিয়েছেন, দামিবা রবিবার দেশ ত্যাগ করেছেন।

এর আগে শুক্রবার (১ অক্টোবর) বুরকিনা ফাসোর সামরিক শাসক পল-হেনরি দামিবাকে উৎখাত করেছে দেশটির সেনাদের একাংশ। রাতে কিছু সেনা সদস্যকে নিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। পরে তিনি বিষয়টি টেলিভিশনে ঘোষণা দেন। এটি দেশটিতে বছরের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান।

সেনা মুখপাত্র বলেন, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে বুরকিনা ফাসোয় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়া ও নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে সেনাবাহিনীর জুনিয়র একদল কর্মকর্তা দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

বুরকিনা ফাসোয় গত আট মাসে দ্বিতীয়বারের মতো সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটলো। এর আগে নিরাপত্তাহীনতার একই অভিযোগ তুলে গত জানুয়ারিতে দামিবা ও তার সহযোগীরা মিলে অভ্যুত্থান ঘটিয়ে সাবেক প্রেসিডেন্ট রস কাবোরেকে পদচ্যুত করেছিলেন। কিন্তু এরপরও দেশটিতে জিহাদি ও চরমপন্থী জঙ্গিগোষ্ঠীগুলোর সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে ব্যর্থ দামিবার প্রশাসন। জানা গেছে, দেশটির ৪০ ভাগ এলাকা এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতেই অভ্যুত্থান হয়েছে জানিয়ে মুখপাত্র ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে বুরকিনা ফাসোর নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচয় করিয়ে দেন।

এ ছাড়া ২০১৪ সালে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ব্লাইসে কমপাওরে। পরে তার জায়গায় রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব নেন সামরিক বাহিনীর প্রধান জেনারেল হোনোরে ত্রাওরে।

১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর বুরকিনা ফাসো এ নিয়ে আটবার সফল অভ্যুত্থানে।

সূত্র : রয়টার্স

/এনএআর/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কা প্রাণ গেল মা-ছেলের
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
ভারত থেকে বাঘ ঢুকে আহত করেছে ৩ জনকে, লুকিয়ে আছে কৃষিজমিতে
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়