কারারক্ষীদের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালালো ২ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ২০:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:৫১

ইথিওপিয়ার আলাবা শহরের একটি কারাগার থেকে কুখ্যাত দুই বন্দি পালিয়েছে। পালানোর আগে তারা কারারক্ষীদের চোখে মরিচের গুঁড়ো ছুড়ে মারে। দেশটির পুলিশ এসব কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পুলিশ বলছে, চারজন কারাগার থেকে পালানোর চেষ্টা করলেও দুজন পালাতে সক্ষম হয়।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশের পুলিশের ডেপুটি কমান্ডার তাজু নেগাশ বলেন, পালানোর চেষ্টা করা চার বন্দির একজন নিহত, আরেকজন আহত এবং দুজন পলাতক রয়েছে।

বন্দিরা শুকনো মরিচের গুঁড়ো কোথায় পেয়েছে তা স্পষ্ট নয়।

নিহত বন্দির বিরুদ্ধে কারাগারে এক পুলিশ কর্মকর্তার ওপর গ্রেনেড নিক্ষেপের অভিযোগের বিচার চলছে।

পুলিশ বলছে, মরিচের গুঁড়োর হামলায় পুলিশ সদস্যদের ক্ষতি হয়নি।

ইথিওপিয়ার রান্নায় শুকনো মরিচ ব্যবহার করা হয়। মরিচ উৎপাদনে আলাবা বিখ্যাত।

কর্তৃপক্ষ বলছে, কারাগার থেকে পালানো দুই বন্দি বিপজ্জনক।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের