বুরকিনা ফাসোয় সামরিক চৌকিতে অতর্কিত হামলা, ৩৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৫:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২১:০৪

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৩ সেনা সদস্য নিহত হয়েছেন। ভয়াবহ এ হামলায় আহত হন আরও ১২ জন। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী একে বড় ধরনের হামলা বলে বর্ণনা করেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বুরকিনা ফাসোর ওগারউ-এর সামরিক পোস্ট লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চৌকস সেনারা পৌঁছানোর আগেই এ ঘটনা ঘটে। তবে সেখানে ৪০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ৭ বছর ধরে সশস্ত্র জিহাদী গোষ্ঠী, আল কায়েদা এবং আইএসের সঙ্গে লড়াই করছে সেনাবাহিনী। দেশটিতে জঙ্গি ও সেনাদের লড়াইয়ের কবলে পড়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। বিভিন্ন সময় সন্ত্রাসী হামলায়ও প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তচ্যুত লাখ লাখ মানুষ।

এদিকে বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়েছে। সামরিক নেতৃত্ব এই মাসের শুরুর দিকে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তও শুরু করেছে।

বুরকিনা ফাসোয় চলমান সহিংসতা দেশটির সামরিক বাহিনীতেও ক্ষোভের জন্ম দিয়েছে। ২০২২ সালে দেশটিতে পরপর দুটি অভ্যুত্থানের ঘটনা ঘটে। দেশের এক-তৃতীয়াংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে।

গত তিনদিন আগেও উত্তর বুরকিনা ফাসোয় সামরিক পোশাক পরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬০ জন বেসামরিক মানুষ নিহত হন। তবে জাতিসংঘের তথ্যমতে, বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা আনুমানিক ১৫০ জন। সূত্র: ডিডব্লিউ, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব