ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি মস্কোর, সংকটের মুখে আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৩, ১৪:৫৪আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫:৫৮

ক্রমাগতভাবে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে রাশিয়া। এই চুক্তির সমাপ্তি হলে সবচেয়ে বড় ধাক্কার মুখোমুখি হতে হবে হর্ণ অব আফ্রিকার দেশগুলোকে। সোমবার (২৬ জুন) জাতিসংঘের কর্মকর্তারা এমন আশঙ্কার কথা বলেন। এমন হলে অঞ্চলটিতে খাদ্যের দাম আরও বাড়বে এবং অনাহারে থাকবেন আরও লাখ লাখ মানুষ।

হর্ণ অব আফ্রিকার দেশগুলো হলো ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, সুদান, কেনিয়া ও দক্ষিণ সুদান। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টির কারণে দুর্ভিক্ষ থেকে রক্ষা পেলেও এখনও খাদ্য সংকটে রয়েছে অঞ্চলটির এই ৭টি দেশের প্রায় ৬ কোটি মানুষ।

বিশ্ব খাদ্য কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তা ডমিনিক ফেরেটি বলেন, ‘কৃষ্ণসাগরীয় চুক্তির মেয়াদ না বাড়ালে মারাত্মক প্রভাব পড়বে পূর্ব আফ্রিকার দেশগুলোতে।’ তিনি আরও বলেন, ‘অনেক দেশ ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল। চুক্তি শেষ হলে খাদ্যের দাম যথেষ্ট পরিমাণে বাড়বে।’

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্য চুক্তিতে সই করে রাশিয়া। চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত। মস্কো বলছে, রুশ শস্য ও সার রফতানিতে প্রতিবন্ধকতা থাকলে চুক্তি থেকে বেরিয়ে যাবে ক্রেমলিন।   

গত ৩ বছরে সোমালিয়া, দক্ষিণ সুদান ও কেনিয়ার প্রায় ১ কোটি ৪ লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার। বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তাদের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে