নাইজারের পরিস্থিতি গুরুতর উদ্বেগের কারণ: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ০৪:৩০ আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:৩০

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বলেছে, নাইজারের পরিস্থিতি গুরুতর উদ্বেগের কারণ। সামরিক অভ্যুত্থানে দেশটির প্রেসিডেন্টকে উৎখাতের পর সোমবার এই মন্তব্য করেছে ক্রেমলিন। এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ তবে স্বাগত জানিয়েছেন রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। আফ্রিকায় ওয়াগনারের বড় ধরনের স্বার্থ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাইজারের সব পক্ষকে ধৈর্য্য প্রদর্শন এবং দ্রুত বৈধ শাসনে ফেরার আহ্বান জানাচ্ছে রাশিয়া।

এদিকে, ইয়েভজেনি প্রিগোজিন অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও কয়েক শ’ জান্তা সমর্থক রাজধানী নিয়ামের রাজপথে রুশ পতাকা ছিড়েছেন।

ওয়াগনার গ্রুপ সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে প্রিগোজিনকে উল্লেখ করে বলা হয়েছে, তিনি অভ্যুত্থানে জড়িত নন। কিন্তু এই অভ্যুত্থানকে পশ্চিমাদের উপনিবেশিক শক্তির কাছ থেকে মুক্তির একটি মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

রয়টার্সের পক্ষ থেকে প্রিগোজিনের বক্তব্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

/এএ/
সম্পর্কিত
মস্তিষ্কের রহস্য উন্মোচন করে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
সর্বশেষ খবর
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের